রিফান্ড, রিটার্ন এবং অর্ডার বাতিলকরণ নীতি (Refund & Cancellation Policy)

সর্বশেষ আপডেট: ২০ ডিসেম্বর, ২০২৫

GGsubscriptions-এ প্রতিটি গ্রাহককে সঠিক পণ্য এবং সেরা সেবা প্রদান করা আমাদের লক্ষ্য। ডিজিটাল পণ্যের (গেম কী, সাবস্ক্রিপশন) নিরাপত্তা এবং রিফান্ড পলিসি ফিজিক্যাল পণ্যের চেয়ে ভিন্ন। অর্ডার করার আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলী পড়ুন:

১. সাধারণ নীতি ও ডিজিটাল ডেলিভারি (General Policy)

  • চূড়ান্ত বিক্রয়: আমাদের সিস্টেম থেকে একবার ডিজিটাল কোড বা পিন জেনারেট হয়ে গেলে এবং তা গ্রাহকের ড্যাশবোর্ডে বা ইমেইলে পাঠিয়ে দেওয়া হলে, সেটি "চূড়ান্ত বিক্রয়" (Final Sale) হিসেবে গণ্য হবে।
  • কোড ভিউ (Code View): নিরাপত্তার খাতিরে আমাদের সাইটে কোড দেখার জন্য "Code View" বা "Show Code" বাটন থাকে। তবে মনে রাখবেন, সিস্টেম থেকে কোডটি আপনার অ্যাকাউন্টে ইস্যু হয়ে যাওয়া মানেই ডেলিভারি সম্পন্ন হয়েছে; আপনি বাটনে ক্লিক করে কোডটি দেখেছেন কি না, সেটি রিফান্ডের ক্ষেত্রে বিবেচিত হবে না।

২. ডেলিভারি সময়সীমা (Delivery Timeframe)

  • ইনস্ট্যান্ট ডেলিভারি: আমাদের অধিকাংশ পণ্য পেমেন্টের সাথে সাথে অটোমেটিক ডেলিভারি হয়।
  • ম্যানুয়াল প্রসেসিং: কিছু বিশেষ অর্ডার বা সিকিউরিটি চেকিংয়ের প্রয়োজনে আমরা ম্যানুয়ালি পণ্য যাচাই করে ডেলিভারি দিই। এছাড়া কোনো পণ্য স্টকে না থাকলে তা রিস্টক (Restock) করার প্রয়োজন হতে পারে। এ ধরনের ক্ষেত্রে ডেলিভারিতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।

৩. অর্ডার বাতিলকরণ নীতি (Cancellation Policy)

  • অফেরতযোগ্য অর্ডার: পেমেন্ট সম্পন্ন হওয়ার পর কোনো অর্ডার সাধারণত বাতিল বা রিফান্ডযোগ্য নয়।
  • রিস্টক অর্ডার (Restock Order): যদি কোনো পণ্য স্টকে না থাকে এবং আমরা সেটি রিস্টক করার প্রক্রিয়া শুরু না করি, কেবল ততক্ষণই আপনি অর্ডার বাতিলের আবেদন করতে পারবেন। একবার যদি আমরা পণ্যটি আপনার জন্য রিস্টক করার প্রসেসিং শুরু করে দিই, তবে সেই অর্ডার আর বাতিল করা সম্ভব হবে না।
  • সর্বোচ্চ সময়সীমা: আমরা কোনো অর্ডার ৭২ ঘণ্টার বেশি হোল্ড করি না। যদি আমরা অর্ডার করার ৭২ ঘণ্টার মধ্যে পণ্য ডেলিভারি দিতে ব্যর্থ হই, তবে আপনি সম্পূর্ণ অর্থ রিফান্ড বা অর্ডার বাতিলের অনুরোধ করতে পারবেন।

৪. রিফান্ড কখন প্রযোজ্য হবে না (Non-Refundable Scenarios)

  • ভুল পণ্য, ভুল রিজিয়ন (Region) বা ভুল প্ল্যাটফর্মের জন্য অর্ডার করলে।
  • কোড ডেলিভারি হওয়ার পর ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলে।
  • আপনার ডিভাইস বা পিসি যদি গেম/সফটওয়্যারটির ন্যূনতম সিস্টেম রিকোয়ারমেন্ট পূরণ না করে।
  • পণ্যটি কেনার পর মন পরিবর্তন করলে।

৫. রিফান্ড বা রিপ্লেসমেন্টের যোগ্যতা (Eligibility)

শুধুমাত্র নিচের পরিস্থিতিতে আমরা রিফান্ড বা রিপ্লেসমেন্ট বিবেচনা করব:

  • ইনভ্যালিড কোড: যদি কোডটি ডেলিভারির সময় থেকেই অবৈধ (Invalid) বা ইতিমধ্যে ব্যবহৃত (Already Used) বলে প্রমাণিত হয় (২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ করতে হবে)।
  • ভুল ডেলিভারি: অর্ডারের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন কোনো পণ্য ডেলিভারি পেলে।

৬. রিফান্ড সম্পন্ন করার সময়সীমা (Refund Timeline)

আপনার রিফান্ড আবেদনটি অনুমোদিত হওয়ার পর:

  • মাধ্যম: রিফান্ড আপনার অরিজিনাল পেমেন্ট মেথড (বিকাশ/নগদ/কার্ড) অথবা সাইট ওয়ালেটে পাঠানো হবে।
  • সময়: রিফান্ড সম্পন্ন হতে সাধারণত ৭ থেকে ১০ কার্যদিবস (Working Days) সময় লাগতে পারে।

Level up with our newsletter!

Get exclusive game deals straight to your inbox. No spam, just pure gaming loot!