শর্তাবলী (Terms & Conditions) - GGsubscriptions
GGsubscriptions-এ আপনাকে স্বাগতম! এই শর্তাবলী আমাদের ওয়েবসাইট (GGsubscriptions.com) ব্যবহার এবং সাইটে প্রদত্ত যেকোনো ডিজিটাল পণ্য বা অ্যাকাউন্ট কেনার বিষয়টিকে নিয়ন্ত্রণ করে। সাইটটি ব্যবহার বা কোনো পণ্য ক্রয় করার মাধ্যমে আপনি এই শর্তাবলী মেনে নিতে সম্মত হচ্ছেন।
১. ব্যবহারকারীর অ্যাকাউন্ট ও নিরাপত্তা
- নিবন্ধন: কেনাকাটা করার জন্য আপনাকে একটি সঠিক ইমেইল ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
- তথ্যের যথার্থতা: আপনি নিবন্ধন প্রক্রিয়ার সময় সঠিক, বর্তমান এবং সম্পূর্ণ তথ্য প্রদান করতে এবং সেই তথ্য সঠিক রাখতে তা আপডেট করতে সম্মত হচ্ছেন।
- সুরক্ষা: আপনার পাসওয়ার্ড এবং অ্যাকাউন্টের গোপনীয়তা বজায় রাখা সম্পূর্ণভাবে আপনার দায়িত্ব। আপনার অ্যাকাউন্টের অধীনে হওয়া সমস্ত কার্যকলাপের জন্যও আপনি দায়ী থাকবেন।
- বয়স: এই সাইটে লেনদেন করার জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
২. পণ্য ও ডিজিটাল ডেলিভারি
- ডেলিভারি: আমরা গেম কী, গিফট কার্ড এবং গেম সাবস্ক্রিপশন বিক্রি করি। এগুলো ডিজিটালভাবে ইমেইল বা অ্যাকাউন্ট ড্যাশবোর্ডের মাধ্যমে ডেলিভারি করা হয়।
- ডেলিভারি সময়সীমা: সাধারণত ডেলিভারি তাৎক্ষণিক হলেও, কারিগরি ত্রুটি বা সার্ভার জনিত সমস্যার / restock কারণে পণ্য পৌঁছাতে ১২-৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
- সিস্টেম রিকোয়ারমেন্ট: পণ্য কেনার আগে আপনার ডিভাইস সেই গেম বা সার্ভিসের জন্য উপযুক্ত কিনা তা নিশ্চিত করা আপনার দায়িত্ব। সিস্টেম ইনকপ্যাটিবিলিটির জন্য আমরা দায়ী নই।
- পণ্যের বিবরণ: আমরা তথ্যের নির্ভুলতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করি, তবে কোনো বিবরণ সম্পূর্ণ ত্রুটিমুক্ত হওয়ার গ্যারান্টি প্রদান করি না।
- মূল্য নির্ধারণ: সাইটে প্রদর্শিত মূল্য যেকোনো সময় পরিবর্তন হতে পারে। মূল্যের ত্রুটির (Pricing Error) ক্ষেত্রে, ভুল মূল্যে দেওয়া যেকোনো অর্ডার বাতিল করার অধিকার আমরা সংরক্ষণ করি।
৩. অ্যাকাউন্ট ওয়ারেন্টি (Account Sales Policy)
যদি আপনি কোনো নির্দিষ্ট গেম বা সাবস্ক্রিপশন যুক্ত "Account" (যেমন: Steam, Epic Games, PSN Account) ক্রয় করেন, তবে নিচের শর্তাবলী কঠোরভাবে প্রযোজ্য হবে:
- তাৎক্ষণিক নিরাপত্তা (Immediate Action): অ্যাকাউন্ট ডেলিভারি হওয়ার সাথে সাথে পাসওয়ার্ড, ইমেইল এবং সিকিউরিটি তথ্য পরিবর্তন করা এবং Two-Factor Authentication (2FA) চালু করা ক্রেতার আবশ্যিক দায়িত্ব।
- নিরাপত্তা দায়মুক্ত: ক্রেতা যদি অ্যাকাউন্ট কেনার পর তাৎক্ষণিকভাবে নিরাপত্তা নিশ্চিত না করেন এবং পরবর্তীতে অ্যাকাউন্টের অ্যাক্সেস হারিয়ে যায়, তবে তার জন্য GGsubscriptions দায়ী থাকবে না।
- নিরাপত্তা দায়মুক্ত: ক্রেতা যদি অ্যাকাউন্ট কেনার পর তাৎক্ষণিকভাবে নিরাপত্তা নিশ্চিত না করেন এবং পরবর্তীতে অ্যাকাউন্টের অ্যাক্সেস হারিয়ে যায়, তবে তার জন্য GGsubscriptions দায়ী থাকবে না।
- ওয়ারেন্টি পিরিয়ড: অ্যাকাউন্ট হস্তান্তরের পর থেকে আমরা সর্বোচ্চ ৩০ দিন (১ মাস) পর্যন্ত ওয়ারেন্টি প্রদান করি।
- ওয়ারেন্টি বাতিল: যদি অ্যাকাউন্টে কোনো চিট (Cheat), হ্যাক (Hack) বা স্ক্রিপ্ট ব্যবহার করা হয়, রিজিয়ন পরিবর্তন করা হয় বা তথ্য শেয়ার করা হয়, তবে ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে।
৪. সাবস্ক্রিপশন ওয়ারেন্টি ও কোম্পানি পলিসি (Subscription Policy)
- পূর্ণ মেয়াদী ওয়ারেন্টি: আমরা সকল প্রিমিয়াম সাবস্ক্রিপশনের ক্ষেত্রে সম্পূর্ণ মেয়াদ পর্যন্ত ওয়ারেন্টি প্রদান করি।
- কোম্পানি ক্যানসেলেশন ও অপব্যবহার: যদি সাবস্ক্রিপশন প্রদানকারী কোম্পানি (যেমন: Xbox, PlayStation ইত্যাদি) তাদের নিজস্ব পলিসি পরিবর্তনের কারণে সার্ভিস বন্ধ করে, অথবা ব্যবহারকারীর কোনো ভুল/অপব্যবহার (Abuse) বা নিয়ম লঙ্ঘনের কারণে সার্ভিস ব্লক হয়, তবে GGsubscriptions দায়ী থাকবে না।
- ব্যবহারকারীর ভুল: ইউজার যদি প্ল্যাটফর্মের নিয়ম লঙ্ঘন করে বা ভুল রিডিম পদ্ধতির কারণে সাবস্ক্রিপশন/পণ্য হারায়, তবে কোনো রিফান্ড বা রিপ্লেসমেন্ট দেওয়া হবে না।
৫. কেনাকাটা, পেমেন্ট এবং চার্জব্যাক
- পেমেন্ট মেথড: আমরা বিকাশ, নগদ, রকেটের পাশাপাশি যেকোনো বাংলাদেশী ভিসা (Visa) বা মাস্টারকার্ড (Mastercard) সাপোর্ট করি।
- চার্জব্যাক নীতি: কোনো সমস্যা হলে আগে আমাদের সাপোর্ট টিমে অভিযোগ করতে হবে। আমাদের না জানিয়ে পেমেন্ট গেটওয়ে বা ব্যাংকে সরাসরি Dispute বা Chargeback করলে আপনার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে নিষিদ্ধ (Ban) করা হবে এবং সমস্ত ওয়ারেন্টি বাতিল হবে।
- অর্ডার প্লেসমেন্ট: অর্ডার প্রদানের মাধ্যমে আপনি পণ্য কেনার প্রস্তাব দিচ্ছেন যা আমাদের গ্রহণ (Acceptance) সাপেক্ষে কার্যকর হবে।
- পেমেন্ট সিকিউরিটি: আমরা সুরক্ষিত থার্ড-পার্টি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করি এবং আপনার পেমেন্টের কোনো গোপন ডিটেইলস (যেমন পিন বা ওটিপি) সংরক্ষণ করি না।
৬. অর্ডার বাতিল, রিফান্ড এবং রিটার্ন পলিসি
- অর্ডার বাতিলকরণ: ডিজিটাল কোড বা কি (Key) একবার জেনারেট হয়ে গেলে বা আপনার ড্যাশবোর্ডে দেখা দিলে সেই অর্ডার আর বাতিল বা রিফান্ড করা সম্ভব নয়।
- চূড়ান্ত বিক্রয়: ডিজিটাল পণ্যের প্রকৃতির কারণে ডেলিভারি সম্পন্ন হওয়ার পর সমস্ত বিক্রয় চূড়ান্ত বলে গণ্য হবে।
- রিজিয়নাল লক: ভুল রিজিয়ন (Region) বা ভুল প্ল্যাটফর্মের পণ্য কেনার জন্য কোনো রিফান্ড দেওয়া হবে না।
- ব্যতিক্রম ও সময়সীমা: যদি পণ্যটি ডেলিভারির সময় ইনভ্যালিড (Invalid) বা ইতিমধ্যে ব্যবহৃত প্রমাণিত হয়, তবে ক্রেতাকে অবশ্যই ক্রয়ের ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ প্রমাণসহ (স্ক্রিনশট বা ভিডিও) অভিযোগ জানাতে হবে। (দ্রষ্টব্য: ২৪ ঘণ্টার বেশি অতিবাহিত হয়ে গেলে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না)।
- আংশিক রিফান্ড (Partial Refund): যদি কোনো দীর্ঘমেয়াদী পণ্য কেনার পর সেই পণ্যটি প্রায় পূর্ণভাবে ব্যবহৃত হয়ে গেলে, তবে ক্রেতাকে রিফান্ড প্রাপ্ত হওয়ার পরেও পণ্যটি আবার প্রদান করতে হবে।
- ভেরিফিকেশন প্রসেস: সত্যতা যাচাইয়ের জন্য আমরা ক্রেতার কাছ থেকে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের সাপোর্ট টিমের সাথে কথোপকথনের প্রমাণ (Support Interaction Proof) চাইতে পারি।
৭. দায়বদ্ধতার সীমাবদ্ধতা (Limitation of Liability)
আইন দ্বারা অনুমোদিত সম্পূর্ণ পরিমাণে, GGsubscriptions সাইট বা পণ্য ব্যবহার বা ব্যবহারে অক্ষমতার ফলে উদ্ভূত কোনো পরোক্ষ, আনুষঙ্গিক, বিশেষ বা ফলস্বরূপ ক্ষতির জন্য দায়ী থাকবে না। যেকোনো দাবির জন্য আপনার প্রতি আমাদের মোট দায়বদ্ধতা প্রশ্নে থাকা পণ্যের জন্য আপনার প্রদত্ত অর্থের পরিমাণ অতিক্রম করবে না।
৮. মেধা সম্পত্তি অধিকার (Intellectual Property)
সাইটের সমস্ত কন্টেন্ট (টেক্সট, লোগো, গ্রাফিক্স) GGsubscriptions-এর সম্পত্তি। বিক্রিত পণ্যের ট্রেডমার্কসমূহ তাদের নিজ নিজ মালিকদের সম্পত্তি। আমরা কেবল একজন অনুমোদিত রিসেলার।
৯. নিষিদ্ধ কার্যকলাপ
প্রতারণামূলক কাজ, অননুমোদিত অ্যাক্সেস বা কোনো স্বয়ংক্রিয় সিস্টেম (বট) ব্যবহার করে সাইট অ্যাক্সেস করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের অনুমতি ছাড়া পণ্য বাণিজ্যিক উদ্দেশ্যে পুনরায় বিক্রি করা যাবে না।
১০. শর্তাবলীর পরিবর্তন
GGsubscriptions যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তনের পর সাইট ব্যবহার অব্যাহত রাখলে তা আপনার সম্মতি হিসেবে গণ্য হবে।
১১. নিয়ন্ত্রক আইন
এই শর্তাবলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে পরিচালিত হবে।
১২. যোগাযোগ
যেকোনো জিজ্ঞাসা বা সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন:
- Email: support@ggsubscriptions.com
- Website: GGsubscriptions.com
Level up with our newsletter!
Get exclusive game deals straight to your inbox. No spam, just pure gaming loot!